⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরসহ নয় জেলায় নতুন এডিসি নিয়োগ

HTML tutorial

ঢাকা অফিস :
শেরপুর জেলাসহ নয় জেলায় নয়জন সিনিয়র সহকারী সচিবকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ প্রদান করেছে সরকার। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২০ মে-এর মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় ২০ মে দুপুরের পর থেকে তাদের ‘স্ট্যান্ড রিলিজড’ হিসেবে গণ্য করা হবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী-
সিনিয়র সহকারী সচিব (ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশন) জয়নাল আবেদীনকে জামালপুরে, সিনিয়র সহকারী সচিব (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) মো. ইকবাল হাসানকে খাগড়াছড়িতে, উপ-পরিচালক (সরকারি আবাসন অধিদপ্তর, চট্টগ্রাম) ইরিন আক্তারকে রাঙামাটিতে, সিনিয়র সহকারী সচিব (শিল্প মন্ত্রণালয়) আবু রাসেলকে কক্সবাজারে, উপ-পরিচালক (বাংলাদেশ ফুড সেফটি অথরিটি) আয়েশা সিদ্দিকাকে নওগাঁয়, উপ-পরিচালক (বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়নল বিভাগ-আইএমইডি) মাহবুব হাসানকে লক্ষ্মীপুরে, উপ-পরিচালক (বিএমইটি) রেজওয়ানা কবীরকে গোপালগঞ্জে, এবং উপ-পরিচালক (আইএমইডি) মিনহাজুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জে এডিসি হিসেবে বদলি হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশসমূহ অবিলম্বে কার্যকর হবে।

সূত্র: বাসস

HTML tutorial

Leave a Reply