⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

HTML tutorial

বিশেষ প্রতিনিধি :
শেরপুরে বিভিন্ন স্থানে মাদকাসক্ত ও মাদক কারবারি এবং অনলাইন জুয়া আশঙ্কা জনক অবস্থায় বৃদ্ধি পেয়েছে। মাদকাসক্ত ও কারবারি এবং অনলাইন জুয়া বন্ধের দাবীতে আজ ২৭ মার্চ বাদ জুমায় শেরপুর সদর উপজেলার পাকুড়িয়ায় এলাকাবাসীর আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা শ্রমিকদলের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও নাসরীন আক্তার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল ও আইনজীবী এডভোকেট কামরুল হাসানসহ আরো অনেকে।
সভায় স্থানীয়রা মাদক ও জুয়া বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী জানান।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, মাদক বন্ধে ব্যবস্থা নেয়া হবে। এজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা মাদক ও জুয়া বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।
অতিরিক্ত পুলিশ সুপার নাসরীন আক্তার বলেন, অনেক সময় আমরা অপরাধীদের গ্রেপ্তার করি। তখন দেখা যায় তাদের পক্ষে নানা তদবির শুরু হয়। খারাপ মানুষদের ভাল মানুষ সাজানো হয়। তখন আমরা বেকায়দায় পড়ি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, সদর থানার পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মাদকের বিষয়ে কোন তদবির মানবোনা।
জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, আমরা জানি মাদক জুয়ার সাথে কারা জড়িত। আমাদের তালিকা আর আপনাদের তালিকা আমাদের কাছে জমা দেন। দুই তালিকা মিলিয়ে সারাসি অভিযান চালানো হবে। কোন ছাড় দেয়া হবে না।

HTML tutorial

Leave a Reply