Home » খুলনায় ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে মহানগরীর নিরালায় সিটি কলেজের হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন (৪৮) বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার লতিফ হাওলাদারের ছেলে। তিনি নিরালার ১৭ নম্বর রোডের ৩০৬ নম্বর বাড়ি রওশন ম্যানশনের বাসিন্দা ছিলেন।
পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা জাকির হোসেকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জাকিরের মশার কয়েলের ডিলারশিপ ছিল।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম জানান, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে।
নিউজ ডেস্ক :

















