⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

পাথরঘাটায় চাঁদাবাজির অভিযোগে একজনকে আটক করেছে কোস্টগার্ড

HTML tutorial

মনির হোসেন: বরগুনার পাথরঘাটায় ১ জন চাঁদাবাজকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ তারিখ রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৬ জুলাই বুধবার দুপুর ১২ টায় বরগুনার পাথরঘাটা থানাধীন বিএফডিসি ঘাট এলাকায় কোস্টগার্ড ও অন্যান্য প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদা আদায়কালে চাঁদাবাজ মোঃ জাকারিয়া (২২) কে স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা আটক করে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটায় হস্তান্তর করে।

পরবর্তীতে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে। চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

HTML tutorial

Leave a Reply