⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

HTML tutorial

ফরিদপুরে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রয়েল মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুর ১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শামীমা পারভীন এই রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রববানী ভুইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার পরানপুর গ্রামের হালিম মন্ডলের ছেলের সাথে কৈজুরী ইউনিয়নের শোলাকুন্ডু গ্রামের আ. রহিম খাঁর মেয়ে মালিনার বিয়ে হয়। যৌতুকের দাবিতে মেয়েটিকে মারধরের সংবাদ পেয়ে ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি বিকেলে মেয়েটির বাবা জামাই বাড়ি থেকে মেয়েটিকে আনতে যায়। রাত ৮টার দিকে মেয়ে ও নাতিদের নিয়ে বের হতে গেলে আসামিরা তার মেয়েকে জোর করে ধরে বাড়ির পাশের গম ক্ষেতে নিয়ে সারা শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় মেয়ের ডাক চিৎকারে আশপাশের লোক তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।

এ ঘটনায় নিহতের বাবা আ. রহিম খা কোতোয়ালি থানায় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৪ বছর পর স্বাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় দেন। অপরাধের সাথে জড়িত না থাকায় আদালত অপর তিনজনকে খালাস দেন বিচারক।

HTML tutorial

Leave a Reply