⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শ্রীপুরে কারখানার পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

HTML tutorial

শ্রীপুর সংবাদদাতা :
গাজীপুরের শ্রীপুরে এন কে এইচ টেক্সটাইল নামক একটি কারখানার পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি গ্রামের এন কে টেক্সটাইল কারখানার পুকুরের পড়ে তাদের মৃত্যু হয়।

এসময় শিশুদুটি পুকুর পাড়ে খেলা করছিলো।

নিহতরা হলেন উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি গ্রামের মো. শাহজালাল সিকদারের ছেলে মো. রায়হান (৮) ও একই গ্রামের রজব আলীর ছেলে মো. মোস্তাকিম (৮)।

স্থানীয় বাসিন্দারা জানান, আনুমানিক দুপুর আড়াইটার দিকে নিহত দুই শিশুসহ তিন শিশু বাড়ির অদূরে এন কে এইচ টেক্সটাইল কারখানার পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় হঠাৎ করে দুই শিশু পুকুরের পাড় ভেঙে পড়ে যায়। অপর শিশু তাদের তলিয়ে যেতে দেখে দ্রুত বাড়িতে গিয়ে খবর দেয়। খবর পেয়ে স্বজনরা এসে অনেক খুঁজাখুঁজি করে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

HTML tutorial

Leave a Reply