⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

HTML tutorial

ব্রাহ্মণবাড়িয়ার রামপুর এলাকায় দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটো রিকশার ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে বিজয়নগরের রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে ৪ জনই মোটরসাইকেল আরোহী ছিলেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, বিকেলে ওই মহাসড়কের রামপুর নামক স্থানে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেলের সাথে মাধবপুরগামী অপর একটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুটি মোটরসাইকেলে থাকা চারজন নিহত হন।

ওসি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

HTML tutorial

Leave a Reply