⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

সানন্দবাড়ী বাজার আড়ৎদার সমবায় সমিতি এর উদ্যোগে ৪র্থ ইফতার মাহফিল অনুষ্ঠিত

HTML tutorial

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে সানন্দবাড়ী বাজার আড়ৎদার সমবায় সমিতি এর উদ্যোগে ৪র্থ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬ খ্রি.) বিকেলে সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ শাহ কামাল আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউ পি চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া, চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানন্দবাড়ীর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব আবুল কালাম আজাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ সৈয়দ জামান, সহ-সভাপতি মোঃ শাহআলম ব্যাপারী, কোষাধ্যক্ষ হাফেজ আবুল কালাম আজাদ, সদস্য মিঃ হালিম মন্ডল এবং রাজীবপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বাদল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও মুসল্লিরা।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ব্যবসায়ীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

HTML tutorial

Leave a Reply