⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

গারো পাহাড় সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাই পণ্য জব্দ

HTML tutorial

শেরপুরের গারো পাহাড় সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক চোরাকারবারীকে আটক করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) বিষয়টি নিশ্চিত করে জানায়, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গোমড়া রাবার বাগান এলাকা দিয়ে অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করে একটি চোরাকারবারি চক্র। ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ১টা ৫০ মিনিটে বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে মো লাল চাঁন (২৩) নামের একজনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৪ বোতল ভারতীয় মদ ও একটি ইনফিনিক্স মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৫১ হাজার টাকা।

এ ঘটনায় আটক আসামিসহ পলাতক আরও চারজনের বিরুদ্ধে শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় মামলা করা হয়েছে। ।

অন্যদিকে সীমান্তে কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি পৃথক অভিযানে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাতা ও শালবাগান কুচপাড়া, ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম গাঁড়োকোনা এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার শিমুলকুচি এলাকা থেকে পাচারকালে ভারতীয় মদ, ফেনসিডিল, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও শনপাপড়ি জব্দ করা হয়। জব্দ করা মালামালের মোট আনুমানিক মূল্য ৯ লাখ ১০ হাজার ৭৫০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোরতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

HTML tutorial

Leave a Reply