⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

রেললাইনে রোদ পোহানোর সময় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

HTML tutorial

স্টাফ রিপোর্টার:     জামালপুরের মেলান্দহ উপজেলায় বাড়ির পাশে রেললাইনে রোদ পোহানোর সময় আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কুরমান আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে মেলান্দহ রেলওয়ে স্টেশনের আউটারে এই দুর্ঘটনা ঘটে। নিহত কুরমান আলী উপজেলার বাঘাডোবা গ্রামের বাসিন্দা।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান- কুরমান আলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কানে কম শুনতেন। দুর্ঘটনার সময় তিনি সকা লবেলার রোদ পোহানোর জন্য বাড়ির পাশের রেললাইনে বসেছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশ করার সময় তিনি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

জামালপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান- ট্রেনে কাটা পড়া বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

HTML tutorial

Leave a Reply