জামাতের আমীর ড,শফিকুর রহমান বলেছেন, যুবক ভাইয়েরা তোমরা রাস্তায় নেমে ছিলে তোমাদের অধিকার আদায়ের জন্য। তোমরা কি মিছিল করে কাউকে বলেছিলে যে আমরা বেকার ভাতা চাই । তিনি আরো বলেন , বেকার ভাতা দিয়ে আমরা যুব সমাজকে অপমান করতেচাই না আমাদের যুব সমাজ কারো কাছে বেকার ভাতা চায় না ।
জামাতের আমীর বলেন, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, নারীদের হেনস্তাকারীদের বিরুদ্ধে। আমরা মানুষকে বাড়িতে রাস্তায় ও কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে চাই।
তিনি বলেন, জামাত নেতা রেজাউল হত্যার ঘটনায় মামলা হলেও এখনো কাওকে গ্রেপ্তার করা হয়নাই। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, আমরা প্রতিবাদ করি, ধৈর্য ধারণ করছি, তবে আমাদের ওপর জুলুম অত্যাচার চলতে থাকলে প্রতিরোধ গড়ে তোলা ওয়াজিব হয়ে যাবে।
তিনি আজ শেরপুরের দারগআলী পার্ক মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন । এরপর জামাতের আমির শেরপুর তিন আসনের প্রার্থীদের হাতে দাড়িপাল্লা প্রতিক তুলে দেন ।
শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ডা.শফিকুর রহমান, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ডক্টর সামিউল ফারুকি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি কেন্দ্রীয় অর্থ সম্পাদক , রিয়াদ হোসাইন, ঢাকসু জিএস এস এম ফরহাদ দাঁড়িপাল্লার – ৩ প্রার্থী, শেরপুর -১ হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর -২ মু.গোলাম কিবরিয়া ভিপি, শেরপুর -৩ নুরুজ্জামান বাদলসহ সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
এছাড়াও জেলা, উপজেলার ১১ দলীয় জোট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















