⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনষ্ঠিত

HTML tutorial

শেরপুরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করণে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ ডিসেম্বর ব্র্যাকের রিজিওনাল অফিসে এ ডায়ালগের আয়োজন করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচী। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুরের এডিসি জেনারেল (সার্বিক) শাকিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফুল কবীর।

ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফারহানা মিল্কীর সভাপতিত্বে অনুষ্ঠিত ডায়ালগ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক আশরাফিয়া রাব্বি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্র্যাকের প্রধান কার্যালয়ের মো. শাহজাহান হোসাইন, সাজ্জাদুজ্জামান চৌধুরী, কাস্টমার সার্ভিস অ্যাসিসটেন্ট দোলনা আক্তার, স্বাস্থ্যকর্মী মোছা. চামেলী খাতুন, স্বপ্ন সারথী দলের সদস্য নাদিয়া আফরিন নিশি প্রমুখ।

জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক আশরাফিয়া রাব্বি জানান, ব্র্যাক প্রতিষ্ঠালগ্ন থেকেই জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ধারাবাহিক কার্যক্রম বাস্তবায়নের ফলে নারীর ক্ষমতায়ন, জেন্ডার সংবেদনশীল কর্মপরিবেশ, জেন্ডার সমতার নীতিমালা প্রণয়ন, কর্মসূচী ভিত্তিক জেন্ডার সূচক নির্ধারণসহ ব্র্যাকের সকল কার্যক্রমের মূলধারায় জেন্ডার অন্তর্ভূক্ত করার জন্য দক্ষতা বৃদ্ধিসহ উন্নয়নমূলক পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এবং নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে রেফারেল ব্যবস্থাপনা গতিশীল করতে অ্যাডভোকেসি করে আসছে।

HTML tutorial

Leave a Reply