⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

মঙ্গলবার থেকে ঢাকার সেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

HTML tutorial

জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাজধানী ঢাকার বেশকিছু এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

যেসব এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হলো—প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সম্মুখ।

মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য এসব এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া বিজ্ঞপ্তিতে বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সকলকে পুনরায় অনুরোধ জানায় ডিএমপি।

HTML tutorial

Leave a Reply