Home » স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা নামে দুদকের নোটিশ
স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের নামে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি এই নোটিশ দেওয়া হয় বলে আজ রোববার জানা গেছে।
দুদকের সংশ্লিষ্ট সূত্রে জানায়, দায়িত্ব পালনকালে অনিয়ম ও অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান শেষে এই নোটিশ পাঠানো হয়েছে। দুদকের নোটিশে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের সম্পদের পূর্ণ বিবরণী দাখিল করতে বলা হয়েছে।
দুদক জানায়, সম্পদের হিসাব না দিলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দুদক বলছে, সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য খাত-সংক্রান্ত বেশ কয়েকটি অনুসন্ধানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিউজ ডেস্ক :

















