⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

কক্সবাজারে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৫

HTML tutorial

কক্সবাজারের চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও তিনজন।

মালমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান এ বিষয় নিশ্চিত করেন। তিনি জানান, নিহত চার নারী ও এক শিশু একই পরিবারের সদস্য। তাদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

পুলিশ জানায়, দুই হাসপাতালে পাঁচজন মারা যান। অন্য তিনজন চিকিৎসাধীন। হতাহতদের নাম–পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তারা পর্যটক এবং কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

HTML tutorial

Leave a Reply