বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেছেন, দেশের অর্ধেকের চেয়ে বেশি ভোটই হচ্ছে নারীরা। দেশে নারী ভোট ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারবেনা। আর সবসময় নারী ভোটাররা ধানের শীষের পক্ষে থাকেন। এবারও নারীরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট দিবেন, এবং বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় এলে নারীদের উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করবে মাহমুদুল হক রুবেল ৩ নভেম্বর শেরপুরের শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়ায় নারী ভোটারদের নিয়ে আয়োজিত এক উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ভেলুয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি তানিয়া আজাদ খুশির সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান বক্তার বক্তব্য রাখেন মাহমুদুল হক রুবেলের সহধর্মিনী ও বিশিষ্ট সমাজসেবিকা ফরিদা হক দীপা। এসময় বিএনপি, মহিলা দলসহ অঙ্গ দলের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান বক্তার বক্তব্যে ফরিদা হক দীপা বলেন, বিগত ১৭ বছর আমরা নারীরা ভোট দিতে পারনাই। আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। এবার আমরা ভোট দেয়ার সুযোগ পাবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১দফায় নারীদের বাস্তবমুখী পদক্ষেপের কথা বলেছেন। এবার মাহমুদুল হক রুবেলকে আপনারা ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করলে রুবেলকে আপনাদের খোঁজতে হবেনা, আমি আপনাদের সাথে থাকবো।

















