⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে সুদের টাকার জন্য কৃষককে বেঁধে নির্যাতনের অভিযোগ

HTML tutorial

শেরপুরের শ্রীবরদীতে সুদের টাকা নিয়ে বিরোধের জেরে এক কৃষককে বসতবাড়ি থেকে তুলে নিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ২ নভেম্বর রোববার ভুক্তভোগী মো. আকবর আলী (৫০) শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে দহেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ।

অভিযুক্তরা হলেন, দহেরপার গ্রামের মৃত নুজ বাউনের ছেলে আবু সামা ওরফে বুইজে (৬০), মৃত তরি মিয়ার ছেলে বনিজ উদ্দিন (৫০) ও মৃত ডায়ে শেখের ছেলে আব্দুল বারেক (৩০)।

ভুক্তভোগী আকবর আলীর বলেন, প্রায় এক বছর আগে তিনি বারেকের কাছ থেকে ২০ হাজার টাকা সুদে নেন। চুক্তি অনুযায়ী তিনি প্রতি মাসে চার হাজার টাকা করে সুদও পরিশোধ করে আসছেন। সম্প্রতি মূল টাকা ফেরত দিলেও অতিরিক্ত আরো দুই হাজার টাকা দাবি করেন বারেক। এ টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে পরিকল্পিত ভাবে তারা আমার বাড়িতে ঢুকে আমাকে লাঠিপেটা করে গুরুতর আহত করে। একপর্যায়ে আমাকে রশি দিয়ে বেঁধে টেনে-হিঁচড়ে আবু সামার বাড়িতে নিয়ে যায়। পরে তার বাড়ির সামনে রাস্তার সিমেন্টের খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতন করে। পরে স্থানীয়রা আমাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয় রহিম উদ্দিন বলেন, আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং আইনের আশ্রয় নিলে গুম করে ফেলবে বলে ভয়ভীতি দেখাচ্ছে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বাড়িতে ফিরতে সাহস পাচ্ছেন না।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

HTML tutorial

Leave a Reply