⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

রূপনগরে আগুন: ১৬ মরদেহ থেকে ডিএনএ সংগ্রহ করছে সিআইডি

HTML tutorial

রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায় আগুনে নিহত ১৬ জনের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির ফরেনসিক বিভাগ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে নমুনা সংগ্রহ করছে।

ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান আজ বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরে স্বজনদের কাছ থেকেও সংগ্রহ করা হবে ডিএনএর নমুনা। পুরো প্রক্রিয়াটি সিআইডির ফরেনসিক বিভাগের তত্ত্বাবধানে চলছে।

এদিকে, পরিচয় শনাক্তে আজ সকাল থেকে ঢাকা মেডিকেলে ভিড় রয়েছে স্বজনদের। প্রাথমিকভাবে ১০ জনের পরিচয় শনাক্ত করেছে স্বজনেরা। পোড়া মরদেহের সঙ্গে অনেকে হাতে থাকা ছবিও মিলিয়ে নিচ্ছেন।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘ডিএনএ পরীক্ষার পর মরদেহগুলো হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। জেলা প্রশাসকের অনুমতি পেলে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে তুলে দেওয়া হবে।’

HTML tutorial

Leave a Reply