⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

দলের ভিতর বিভাজন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে- ডা: প্রিয়াঙ্কা

HTML tutorial

ড্যাবের কেন্দ্রীয় নেত্রী শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের আলোচিত এমপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, আমাদের নেতা তারেক রহমান ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে বলেছেন। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করতে হবে। দলের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবেনা। কিন্তু আমাদের দলের কতিপয় নেতা দলের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। দলের মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে। যারাই দলে বিভাজন সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। ইসলামের দোহাই দিয়ে তারা মানুষকে ধোকা দিচ্ছে। ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে জামাতের নেতারা। সামাজিক যোগাযোগমাধ্যমে জামাত শিবিরের কর্মীরা বিএনপি ও অঙ্গ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা কাল্পনিক প্রচারণা চালাচ্ছে। এসবের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। বিএনপির আলোচিত নেত্রী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ১০ থেকে ১২ অক্টোবর শেরপুর সদর এবং পৌরসভার বিভিন্ন স্থানে ৩১দফার হ্যান্ডবিল বিতরণ ও পথসভায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

এসময় শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, সদস্য সচিব সাইফুল ইসলামসহ আরো অনেকে।

HTML tutorial

Leave a Reply