⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ মাদরাসাছাত্রের মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার

HTML tutorial

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের কিছুটা দূরে তার মরদেহ ভেসে ওঠে।

নিহত ওয়াসিম (১৭) জেলার কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ গ্রামের উছমান মিয়ার একমাত্র ছেলে। ওয়াসিম স্থানীয় সালুয়া ফাজিল মাদরাসার নবম শ্রেণীর ছাত্র ছিল।

এর আগে, গতকাল বুধবার বেলা ১১টার দিকে ওয়াসিম বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে সাঁতরে অপর পাড়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্রোতে ভেসে যায় সে। স্থানীয়রা দীর্ঘ সময় চেষ্টা করে তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ব্যর্থ হয়ে রাতে বিরতি নেয়। বৃহস্পতিবার সকা‌ল থেকে ফের অভিযান শুরু করেন তারা। অবশেষে বিকেলে মরদেহ ভেসে ওঠার পর উদ্ধার করা হয়।

কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওয়াসিমের মরদেহ উদ্ধারের পর পুলিশের প্রাথমিক সুরুতহাল রিপোর্ট শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ওয়াসিমের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

HTML tutorial

Leave a Reply