ঘনঘন লোডসেডিংএ ৫০ শয্যা বিশিষ্ট জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা আরও অসুস্থ্য হয়ে পড়ছে। হাসপাতালে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা না থাকায় প্রচন্ড গরমের চিকিৎসকদের যেমন চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে, পাশাপাশি রোগী এবং স্বজনদের অসহনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে। অভিযোগ করলেও স্থানীয় প্রশাসন নির্বিকার।
রোগীর স্বজনদের সূত্রে জানাগেছে, সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন জরুরি ও বহির্বিভাগে সহ¯্রাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করে থাকে। সম্প্রতি ব্যাপক লোডসেডিংয়ের কারনে তীব্র তাপদাহের মধ্যে হাসপাতালের রোগীরা সীমাহীন কষ্ট করলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোন প্রতিকার করছেনা। তেলের অভাবে জেনারেটর চলেনা। সোলার প্যানেল নষ্ট। রাতে বিদ্যুৎ না থাকলে পুরো হাসপাতালে অন্ধকার নেমে আসে। স্থবির হয়ে পড়ে পুরো হাসপাতাল। মোবাইলের আলোই রোগীদের ভরসা। চিকিৎসক-নার্সদের সেবা প্রদানকরা অসম্ভব হয়ে পড়ে বলে জানাগেছে। চিকিৎসা সেবা নিতে এসে আরও অসুস্থ্য হয়ে পড়ছেন রোগীরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাঃ দেবাশীষ রাজবংশী জানান, বিদ্যুতের লোডসেডিংয়ে জেনারেটর চালাতে হলে প্রতিদিন ৩/৪ লিটার জ¦ালানী তেলের প্রয়োজন। ২বছর যাবৎ কোন বরাদ্ধ নেই। সোলার নিজ উদ্দোগে কয়েকবার ঠিক করা হলেও প্রয়োজনীয় লোড নিতে পারেনা। বর্তমানে তাও নষ্ট হয়েগেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়েছি। আশা করছি দ্রুতই বিদ্যুতের বিকল্প সমাধান আসবে।

















