⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে এবি পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

HTML tutorial

আমার বাংলাদেশ (এবি) পার্টি শেরপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর জেলা কার্যালয়ে জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা সদস্য সচিব মোঃ মুকসিতুর রহমান হীরার সঞ্চালনায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ সিদ্দিকী।

তিনি তার বক্তব্যে আসন্ন দুর্গাপূজা উদযাপনকে ঘিরে নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি জেলার উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওর্য়াড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আসন্ন নির্বাচনি প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, শেরপুর জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, যুব পার্টির জেলা আহ্বায়ক এস এম শাহাদাৎ হোসেন শিবলু, জেলা সদস্য সচিব মোঃ গোলাম রাব্বানী, সদর এবি পার্টির যুগ্ম সদস্য সচিব মোঃ শহীদ মিয়া ও মোঃ হাছান মিয়া, শহর যুব পার্টির আহ্বায়ক ফিরোজ আল মাহমুদ, মহিলা পার্টির জেলা আহ্বায়ক শাহনাজ পারভীন, সদর মহিলা পার্টির সদস্য সচিব তানিশা আক্তার, শহর শ্রমিক পার্টির আহ্বায়ক মোঃ আল আমিন, কামারচর ইউনিয়ন কমিটির আহ্বায়ক মোঃ সুলতান মাষ্টার ও সদস্য সচিব মোঃ শফিক মিয়া, চরশেরপুর ইউনিয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ খাদিম হোসেন, বাজিতখিলা ইউনিয়ন কমিটির সদস্য সচিব মোঃ রতন মিয়া, যুব পার্টির নেতা রতন, পৌরসভার ৬নং ওর্য়াড মহিলা পার্টির আহ্বায়ক মোছাঃ হাজেরা বেগম, রেনু, সুফিয়া প্রমুখ।

সভায় বক্তারা সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, জনসম্পৃক্ততা বাড়ানো এবং আগামী জাতীয় নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

HTML tutorial

Leave a Reply