⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

অবরোধ তুলে সাতরাস্তা মোড়ে বসেছেন শিক্ষার্থীরা

HTML tutorial

চার দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় করা সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আজ বুধবার বেলা ১১টার পর শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে সাতরাস্তা হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা ২টার দিকে অবরোধ তুলে মোড়ে অবস্থান নেন তারা। এ সময় যান চলাচল শুরু হয় সড়কে।

‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ ব্যানারের আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত সড়ক অবরোধ প্রত্যাহার করে মোড়ে অবস্থান করবেন তারা। সড়কের বাকি অংশে যানবাহন চলাচলের জন্য ফাঁকা রাখা হয়েছে।

এরআগে মঙ্গলবার দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাতরাস্তা মোড়ে এসে অবস্থান নেয় এবং সেখানে প্রায় আধাঘণ্টা ধরে নিজেদের দাবির পক্ষে স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে আজও অবরোধ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের চার দফা দাবি হলো– প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা; বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা; কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা এবং ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।

HTML tutorial

Leave a Reply