⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

গাজীপুরে উচ্ছেদ অভিযানে হামলা, সড়ক বিভাগের দুই সদস্য আহত

HTML tutorial

গাজীপুরের শ্রীপুরের সিএন্ডবি বাজার এলাকায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এসময় দখলকারী ও স্থানীয়দের হামলায় সড়ক বিভাগের দুই সদস্য আহত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ, সড়ক বিভাগের সদস্যরা যৌথভাবে অংশ নেয়।

অভিযান চলাকালে হামলায় আহতরা হলো– সার্ভেয়ার রবিউল হোসেন ও সেকশন অফিসার সাইদুর রহমান।

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, ‘ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে জবরদখল করে অসংখ্য অবৈধ স্থাপনা নির্মাণ করেছে একটি চক্র। এতে সড়কের একটি উল্লেখযোগ্য বড় অংশ বেদখল হয়ে যায়। পরে সেগুলো চিহ্নিত করে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়।’

শরিফুল ইসলাম আরও বলেন, ‘আজ অভিযানে দীর্ঘদিন ধরে দখল করে রাখা দোকানপাটসহ অবৈধভাবে নির্মিত ৭০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলাকালে সড়ক ও জনপথ বিভাগের দুজন কর্মকর্তা–কর্মচারী পেছনে পড়ে গেলে দখলকারীরা তাদের ওপর হামলা চালায় এবং মারধর করে। পরে দৌড়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।’

এদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টা বাড়ি বাজার থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক জনপথ বিভাগের অধিগ্রহণ করা জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে গত ২৮ আগস্ট গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এরই ধারাবাহিকতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক জনপথ বিভাগ। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে হামলার ঘটনায় কারা জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।’

HTML tutorial

Leave a Reply