⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

সিরাজগঞ্জে ভোটার হতে এসে দুই রোহিঙ্গা আটক

HTML tutorial

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার চেষ্টা করতে গিয়ে রোকেয়া বেগম নামে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। এ সময় তার স্বামী পরিচয়দানকারী মো. আনিস (৪০) নামের আরও একজনকে আটক করে পুলিশ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জানান, রোববার বেলা ১১টার দিকে রোকেয়া বেগম ভুয়া কাগজপত্র নিয়ে কামারখন্দ নির্বাচন অফিসে ভোটার হওয়ার জন্য আসেন। তার নাম-ঠিকানা ও ভাষা সন্দেহজনক মনে হলে বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা ও ইউএনওকে জানানো হয়। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়।

পুলিশ জানায়, সোমবার সকালে ইউএনও কার্যালয়ে এক যুবক এসে নিজেকে রোকেয়ার স্বামী হিসেবে পরিচয় দেন। তারা কক্সবাজারের উখিয়া টেংখালী ক্যাম্প-১২ জি-৪ থেকে এসেছেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল বলেন, ‘আটক দুজনই স্বীকার করেছেন তারা রোহিঙ্গা। সোমবার দুপুরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এছাড়া বিষয়টি নিয়ে আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

এ বিষয়ে জানতে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, অবৈধভাবে এনআইডি কার্ড করার জন্য রোহিঙ্গা দম্পতি কামারখন্দ উপজেলা নির্বাচন অফিসে এসেছিল, পরে নির্বাচন অফিস থেকে আমাদের জানানো হলে ফোর্স পাঠিয়ে ওই দুজনকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

HTML tutorial

Leave a Reply