⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নালিতাবাড়ীতে বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

HTML tutorial

শেরপুরের নালিতাবাড়ীতে তুলা মিয়া (৪০) নামের এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে নাজমুল হক (৩৮) নামের অপর এক যুবক। গতকাল রোববার রাত ১০টার দিকে নালিতাবাড়ী উপজেলার গেরাপঁচা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত তুলা মিয়া নালিতাবাড়ী উপজেলার ছালুয়াতলা ফকিরপাড়া গ্রামের নুরুল আমীনের ছেলে। স্থানীয়রা জানান, তুলা মিয়া ও নাজমুল হক একসঙ্গে চলাফেরা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যার এ ঘটনা ঘটতে পারে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তুলা মিয়া ও নাজমুল হক একসঙ্গে চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। এনিয়ে তাদের মধ্যে টাকার লেনদেন ছিল। রোববার রাতে নাজমুল তুলা মিয়াকে তাঁর বাড়িতে ডেকে নিয়ে যায় এবং একই সাথে খাওয়া-দাওয়া করে। এরপর নাজমুল দা দিয়ে তুলা মিয়াকে কোপাতে থাকলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে পাশের ধান খেতের আইলে পা পিছলে পড়ে গেলে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় নাজমুল। এ সময় স্থানীয় লোকজন তুলা মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই নাজমুলকে গ্রেপ্তারে রাতভর অভিযান চালায় পুলিশ। শেষরাতের দিকে নাজমুলকে পাশ্ববর্তী সেহড়াতলী গ্রামে এক নারীর সঙ্গে দেখতে পায় স্থানীয়রা। ওই নারীকে আটক করে পুলিশে দেওয়া হয়। তবে নাজমুল পালিয়ে যায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনাটি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা করছি। পাওনা টাকা নিয়ে এ ঘটনা ঘটতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে। তবে হত্যার মূল রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।’

HTML tutorial

Leave a Reply