Home » ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৫ দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ে অটোরিকশাসহ নিখোঁজ হওয়ার ৫ দিন পরে রাকিব ইসলাম (১৩) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকার আখখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার কিশোর সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনায়ারনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান। তিনি বলেন, ‘নিখোঁজ হওয়ার ঘটনায় অটোরিকশার সরঞ্জামসহ দুজন আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেওয়া তথ্যে মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।’
নিউজ ডেস্ক :

















