⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

কুষ্টিয়ায় হাসপাতালে হাজতির মৃত্যু

HTML tutorial

কুষ্টিয়ায় এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যার দিকে বুকে ব্যথা অনুভব করলে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।

মারা যাওয়া শফিকুল ইসলাম (৫৫) একটি মাদকের মামলায় গত ৯ আগস্ট থেকে জেলা কারাগারে ছিলেন। তিনি খোকসা উপজেলার বামনপাড়া এলাকার ওহেদ শেখের ছেলে। কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, ওই হাজতির কার্ডিয়াক অ্যারেষ্ট হয়েছিল। এই ধরনের চিকিৎসার উন্নত ব্যবস্থা কারাগারে নেই। জেনারেল হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরই ওই হাজতির মৃত্যু হয়েছে।

জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম জানান, হাজতি শফিকুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। এক হাজার পিস ইয়াবাসহ তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

HTML tutorial

Leave a Reply