⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

সুন্দরবন থেকে হরিণের মাংস কাঁকড়াসহ ৮ জনকে আটক করেছে কোস্টগার্ড

HTML tutorial

মনির হোসেন, মোংলা:           গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের হারবারিয়া থেকে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস ১৮ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়েছে। এঘটনায় জড়িত ৮ হরিণ শিকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। ১৪ আগস্ট বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় কোস্টগার্ড স্টেশন হারবারিয়া এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের হারবারিয়ায় দিঘির খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে ওই এলাকা থেকে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, ১টি হরিণের মাথা, ৪টি পা, ১টি হরিণ ধরার ফাঁদ জাল, ১৮ কেজি অবৈধ কাঁকড়া, ৫ লিটার বিষ এবং ২টি নৌকাসহ হরিণ ও অবৈধ কাঁকড়া শিকারের সাথে জড়িত একটি চক্রের ৮ সদস্যকে আটক করা হয়।

জব্দকৃত হরিণের মাংস, কাঁকড়া, বিষ, ফাঁদ জাল, নৌকা এবং অন্যান্য আলামতসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

কোস্টগার্ডের এ কর্মকর্তা আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রঙিন রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

HTML tutorial

Leave a Reply