শেরপুরের নকলায় উৎপাদনশীল ও সম্ভাব্য কর্মক্ষেত্র গ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন (স্বপ্ন পর্যায়-২) প্রকল্পের আওতায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক এনএনপিসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পাঠাকাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা তাবাসসুম জান্নাত। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো: মতিউর রহমান।
ইউপি সদস্য সালেহা বেগম ও সুলতানা আক্তার সোম্পা, সাধারণ সদস্য হামিদুল ইসলাম ও আমজাদ আলী, ইউডিসি উদ্যোক্তা ও নকলা প্রেস ক্লাবের অফিস সম্পাদক মো: সেলিম রেজা, ইউনিয়ন কর্মী লিপা মোনালিসা প্রমুখ।
স্বপ্ন প্রকল্পের অধীন পাঠাকাটা ইউনিয়ন নারী ও শিশু নির্যাতন দমন কমিটির অন্যান্য সদস্যসহ কমিটির সদস্য সেবুনা আক্তার, সাবিনা, আকলিমা বেগম, মুক্তা বেগম, মাকসুদা বেগম, তাসলিমা খাতুন, শহিদুল ইসলাম ও এসএএও বিল্লাল হোসেন রনি উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প কর্মকর্তা তাবাসসুম জান্নাত জানান, নকলা উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে প্রতি ইউনিয়নে ৩৬ জন নারীকে নির্বাচিত করা হয়েছে। ফলে নকলার নয়টি ইউনিয়নের মোট ৩২৪ জন নারী প্রকল্পের সুবিধার আওতায় এসেছেন।

















