⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ১০ দোকান

HTML tutorial

লক্ষ্মীপুর সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জ বাজারে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার ভোররাতে বাজারে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১০টি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের ভয়াবহতা ছিল বেশি। তার পরও সময়মতো আসাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।

স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা আরও বলেন, আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। দুটি আংশিক ও আটটি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

HTML tutorial

Leave a Reply