⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

মাদারগঞ্জে দুই ‍নির্মান শ্রমিকের মৃত্যু

HTML tutorial

জামালপুরের মাদারগঞ্জে মসজিদের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুইজন নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া মধ্যপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- উপজেলা জাঙ্গালিয়া এলাকার মৃত জুনাব মন্ডলের ছেলে জদু মিয়া (৫০) ও একই এলাকার সুরুজ মন্ডলের ছেলে মোশারফ (৩০)।। তারা দুইজন সম্পর্কে চাচা-ভাতিজা ও রাজমিস্ত্রীর কাজ করেন।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানান- মসজিদের নির্মানাধীন সেপটিক ট্যাংকে সেন্টারিং খুলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে জদু মিয়া । তাকে উদ্ধার করতে গেলে একই অবস্থা হয় মোশারফ হোসেনের। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে জামালপুর ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে। মাদারগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। সেপটিক ট্যাংকের গ্যাসের কারনে এই মৃত্যু হতে পারে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।

মাদারগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সালেহ মাহাদি বলেন-‘দুজন রোগী নিয়ে আসা হয়। আমরা তাদেরকে মৃত অবস্থায় পাই। পরীক্ষা করে দেখা যায়, তাদের এখানে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তির স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

 

 

 

HTML tutorial

Leave a Reply