⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

উত্তরার দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

HTML tutorial

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-7 বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।

জানা গেছে, উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ধসে পড়ে প্রশিক্ষণ বিমানটি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে বিকট শব্দে বিমানটি কলেজের চত্বরে আছড়ে পড়ে। ঘটনার সময় কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ, হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত জানা যায়নি।

HTML tutorial

Leave a Reply