⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

দারুস সালামে মিথ্যা মামলায় বহিষ্কৃত যুবদল নেতার জন্য বিক্ষোভ

HTML tutorial

রাজধানীর দারুস সালাম থানার ১০ নং ওয়ার্ডের যুবদলের সাবেক সদস্য সচিব শান্তনূর হোসেন রুবেলের বহিষ্কারাদেশ তুলে নিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তার কর্মী ও সমর্থকরা।

শুক্রবার (২৩ মে) দুপুরে দারুসসালাম থানা এলাকার মধ্যে গাবতলী, মাজার রোড ও মিরপুর বাংলা কলেজ এলাকায় এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানে, স্লোগানে রুবেলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

বিক্ষোভকারীদের দাবি, শেখ হাসিনা সরকারের আমলে দেওয়া মিথ্যা মামলা কারাবন্দি থাকা অবস্থায় দারুসসালাম থানার নিপীড়িত ও নির্যাতিত মুখ বাংলা কলেজের সাবেক ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও ১০ নং ওর্য়াডের সাবেক সফল সদস্য সচিব রুবেলকে কারাবন্দি অবস্থায় অবৈধভাবে বহিষ্কার করা হয়।

এ আগে গত বৃহস্পতিবার রুবেল বহিষ্কার আদেশ প্রত্যাহার চেয়ে ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের কাছে আবেদন করেন।

এতে তিনি উলে­খ করেন, ২০২৪ সালের ২০ আগস্ট ১০ নং ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত করা হয় এবং আমাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়। অথচ আমাকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দেওয়া একাধিক মিথ্যা মামলায় ২০২৪ সালের ৭ ই জুলাই গ্রেপ্তার করা হয়।

বিগত ১০ মাস কারাবন্দি থাকার পরে গত ১৭ মে জেল হাজত থেকে মুক্তি পাই। অতএব, ২৪ আগস্ট যে কারণ দেখিয়ে আমাকে প্রত্যাহার ও বহিষ্কার করা হয় যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

তিনি আরো উলে­খ করেন, শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর আদর্শকে ধারণ করে আন্দোলন সংগ্রামে সবসময় ন্যায়ের পথে দলের জন্য সক্রিয় ভূমিকা পালন করায় আমাকে ৫০ এর অধিক রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়। যার ফলে একাধিকবার কারাবরণ করি।

HTML tutorial

Leave a Reply