⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নকলায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে অর্থদন্ড

HTML tutorial

শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে মোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার বিকেলে নকলা পৌরশহরের মধ্য ও উত্তর বাজারে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

অভিযানকালে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য এবং নষ্ট হয়ে যাওয়া খাবার পণ্য রাখায় দোকান মালিকদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৪টি মামলায় মোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি জানান, অভিযানকালে দোকান মালিকদের সতর্ক করা হয়। ভোক্তাদের স্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

HTML tutorial

Leave a Reply