⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় স্বীকৃতির দাবিতে শেরপুরে ডাকঘর কর্মচারীদের ধর্মঘট

HTML tutorial

বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে শেরপুরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন ডাকঘরের কর্মচারীরা। ১২ জুলাই রবিবার সকাল থেকে শেরপুর প্রধান ডাকঘর চত্বরে কর্মবিরতি পালন করেন তারা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে। এবং জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি জমা দেন তারা।

এতে উপস্থিত ছিলেন পোস্টম্যান সোলাইমান হোসেন জীবন, মো: এনামুল হাসান, কামারের চরের মো: ফিরোজ মিয়া,,নকলার মাহাদুল ইসলাম, শ্রীবরদীর মাহবুবুর রহমান খোকন, শেরপুরের মিন্টু মিয়াসহ জেলার বিভিন্ন উপজেলার শাখা ডাকঘরের কর্মচারীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা প্রতিদিন মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন। এই সামান্য পারিশ্রমিকে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। তাই দাবি আদায়ে বাধ্য হয়ে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি গ্রহণ করেছেন।

বক্তারা আরও বলেন, তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করে বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি নিশ্চিত করতে হবে। অন্যথায় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত দাবি মেনে নিয়ে তাদের স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান আন্দোলনরত কর্মচারীরা।

HTML tutorial

Leave a Reply