⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

মোংলায় উত্তরণ ফিশনেট প্রকল্পের আয়োজনে বিশ্ব সমুদ্র দিবস পালন

HTML tutorial

মনির হোসেন, মোংলা:     মোংলা উপজেলার জয়মনির ঘোল সংরগ্ন পশুর নদীর পাশে বিশ্ব সমুদ্র দিবস ২০২৬ উদযাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা উক্তরণ। আমাদের মহাসাগর,আমাদের ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্থাটির পক্ষ থেকে আলোচনা সভা, র‍্যালী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় ৮ জুন সোমবার চিলা ইউনিয়নের জয়মনির ঘোল পশুর নদীর ধারে রেলী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন জয়মনির ঘোল এর নদীর সাথে সংগ্রাম করে বেঁচে থাকা মানুষ এবং আমাদের উপকার ভোগী সদস্যরা, তাদের মধ্যে তিনটি দলে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হন ময়না বেগমের দল, দ্বিতীয় হন সেলিনা বেগম, তৃতীয় দল হল আছিয়া বেগম কুইজ প্রশ্ন যাচাই-বাছাই করেন উপজেলা পানি কমিটির সহ সভাপতি আব্দুল মালেক হাওলাদার, উপজেলা ভুমিকমিটির সহ সভাপতি জাহানারা বাদশা, ভুমি কমিটির সদস্য সুলতান শেখ, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবাইকে সার্বিকভাবে সহযোগিতা করেন উত্তরণ ফিসনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ মোখলেছুর রহমান এবং উইমেন জব ক্রিয়েশনের সেন্টারের প্রজেক্ট ম্যানেজার বিলকিস খাতুন।

HTML tutorial

Leave a Reply