⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

‘আজকের তারুণ্য’র উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

HTML tutorial

শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’র উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা ও সিনিয়র সহ-সভাপতি মো. মুগনিউর রহমান মনি প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু সংগঠক মো. মমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, তরুণ স্বেচ্ছাসেবীরা চাইলে তাঁদের ইতিবাচক ও মানবিক কাজের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের চিত্র বদলে দিতে পারেন। ভালো কাজের মাধ্যমে তাঁরা সমাজের অন্যান্য শ্রেণি-পেশার মানুষের কাছেও অনুকরণীয় হয়ে উঠতে পারেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও রাষ্ট্রের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তরুণ সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠান শেষে অসহায় পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

HTML tutorial

Leave a Reply