⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

১৬১১১ এ কল পেয়ে অসুস্থ ব্যক্তির চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড

HTML tutorial

মনির হোসেন:        জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক ব্যক্তিকে জরুরী চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড। বুধবার (২০ মে) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৯ মে মঙ্গলবার রাত ৮ টায় জনৈক এক অসুস্থ ব্যক্তি উন্নত চিকিৎসার জন্য ভোলা হতে “দোয়েল পাখি-৮” নামক যাত্রীবাহী লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। লঞ্চটি রাত ১১ টায় চাঁদপুরের হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে উক্ত ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সংকটাপন্ন হয়ে পড়ে। এসময় লঞ্চে উপস্থিত এক যাত্রী কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চায়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিক্যাল টিম অতিদ্রুত চাঁদপুর লঞ্চঘাটে গমন করে এবং অসুস্থ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে সিভিল অ্যাম্বুলেন্স যোগে চাঁদপুর সদর হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

HTML tutorial

Leave a Reply