⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

HTML tutorial

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শেরপুরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ৮ মে শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ। সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা জাসাসের আহ্বায়ক এনামুল হক বিপু প্রমুখ।

সভায় বক্তারা বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বব্যাপিতা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন এবং তাঁর জীবনদর্শন, মানবপ্রেম, সাম্য ও সংবেদনশীলতার মতো গুণাবলি সমাজে চর্চিত হলে একটি মানবিক, সহনশীল ও সৌহার্দ্যপূর্ণ সমাজ বিনির্মাণ আরও বেগবান হবে বলে মত প্রকাশ করেন।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিকবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

HTML tutorial

Leave a Reply