⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নেত্রকোণার পৌরশহরে আগুনে পুড়ে ৪টি দোকান ক্ষতিগ্রস্ত

HTML tutorial

শহীদুল ইসলাম নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা পৌর শহরের জয়নগর এলাকার হাসপাতাল রোডে আগুনে ৪টি দোকান ও একটি ব্যক্তিগত কার্যালয় প্রাঙ্গণ পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় সাড়ে ৬ লক্ষ্য টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার বেলা ২ ঘটিকার দিকে এই আগুনের ঘটনা ঘটে।

নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, হাসপাতাল রোডে আনোয়ার ভ্যারাইটিস্টোর দোকানে আগুন লাগলে তা মূহূর্তে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্টেশনের ৩ টি ইউনিটের ১৫ জন কর্মী ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করে। প্রায় ৫০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৪ টি দোকানঘর ও একজন আইনজীবীর ব্যক্তিগত কার্যালয় পুড়েছে।

খানে আলম খান বলেন,প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুন লাগার সূত্রপাত বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

HTML tutorial

Leave a Reply