⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নেত্রকোণায় সড়ক পরিবহন বাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

HTML tutorial

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ        নেত্রকোণায় আন্তঃজেলা সড়ক পরিবহন (বাস) মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও যাত্রীসেবার মানোন্নয়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১১টায় হোসেনপুর ঢাকা বাসস্ট্যান্ড যাত্রী ছাউনি হলরুমে এ সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ তাজেদুল ইসলাম ফারাস সুজাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খান খসরু সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু,উপদেষ্টা শামছুল আলম মারুফ, কার্যকরী সভাপতি মোঃ বজলুর রহমান খান পাঠান উপদেষ্টা এস.এম.শফিকুল কাদের সুজা চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরেন জেলা বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেন,দীর্ঘদিন যাবত কার্যকরি কমিটি না থাকায় বাসস্ট্যান্ডে যাত্রীসেবা ব্যাহত হচ্ছিল। নতুন কমিটির মাধ্যমে আধুনিক টার্মিনাল গড়ে তোলা,ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন,যাত্রী ছাউনি নির্মাণসহ সার্বিক অবকাঠামো উন্নয়নে কাজ করা হবে। পাশাপাশি সড়ক শৃঙ্খলা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খান খসরু বলেন,যাত্রীসেবা নিশ্চিত করা,শ্রমিক ও মালিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং টার্মিনালের কার্যক্রম সচল রাখাই তাদের প্রধান লক্ষ্য। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তাকে নির্বাচিত করায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা সালাউদ্দিন খান মিল্কী,এস. এম. মনিরুজ্জামান দুদু, তাজ উদ্দিন ফারাস সেন্টু,জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী,শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা যাত্রীসেবার মানোন্নয়ন,সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং মালিক-শ্রমিক ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। নতুন কমিটির নেতৃত্বে নেত্রকোনার পরিবহন খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

HTML tutorial

Leave a Reply