⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত

HTML tutorial

স্টাফ রিপোর্টার: জামালপুরে ট্রেনে কাটা পড়ে নুরবানু বেগম (৯০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। শনিবার সকাল ৮টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। জামালপুর রেলওয়ে থানার আওতাধীন নরুন্দি রেল স্টেশনের নলকুড়ি এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নুরবানু বেগম নলকুড়ি এলাকার মৃত আক্তারুজ্জামানের স্ত্রী।

জামালপুর রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান- নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এছাড়া তিনি কানে কম শুনতেন এবং চোখেও কম দেখতেন। ঘটনার সময় তিনি বাড়ির পাশের রেললাইন পার হওয়ার চেষ্টা করলে অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে যান। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের কথা জানিয়েছেন ওসি।

HTML tutorial

Leave a Reply