⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ

HTML tutorial

মনির হোসেন:       মুন্সিগঞ্জে প্রায় ২০১ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (৩০ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ মার্চ ২০২৬ তারিখ সোমবার ভোর ৬টা হতে সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ২টি ট্রাক তল্লাশি করে প্রায় ২০০ কোটি ৫৫ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৫ কোটি ৭২ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৭০৮ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

পরবর্তীতে, জব্দকৃত অবৈধ জালসমূহ লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং ট্রাক চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

HTML tutorial

Leave a Reply