⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

সানন্দবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

HTML tutorial

রশীদুল আলম শিকদার:       সানন্দবাড়ী প্রেসক্লাব-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় নেতাকর্মী, সুধীজন ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।১৭ মার্চ (মঙ্গলবার ) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার পূর্ববর্তী সময়ে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে সহায়তা করে। ইফতার মাহফিলে নেতাকর্মী, সুধীজন ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সভাপতিত্ব করেন সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম । সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশীদুল আলম শিকদার ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান, ইউনিয়ন পরিশোধ সদস্য রফিকুল ইসলাম, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক কবি আজিজুর রহমান, অথেনটিক সেন্ট্রাল স্কুলের পরিচালক আব্দুস সবুর,সানন্দবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালাম শিকদারসহ অনেকেই।

HTML tutorial

Leave a Reply