⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৪

HTML tutorial

শেরপুরের নকলার বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী শিশু নাজিফ নিহত ও একই পরিবারের আরো তিনজনসহ চারজন আহত হয়েছে।

১৬ মার্চ বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলার কূর্শা বাইপাস মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় আহতদের নকলা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জামালপুর সদর উপজেলার মাষ্টার বাড়ি এলাকার নজরুল ইসলাম ময়মনসিংহ জেলার তারাকান্দি থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। সেখান থেকে তার স্ত্রী ও সন্তানরা সিএনজি অটোরিকশায় জামালপুর যাচ্ছিলো। আসার পথে নকলার কূর্শা বাইপাস মোড়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পুলিস সদস্য নজরুল ইসলামের শিশু পুত্র নাজিফ (১২) মারা যায়। আহত হয় তার স্ত্রী সুমা আকতার, অপর সন্তান নাহিদ ও নওশিন এবং অটোরিকশা চালকসহ চারজন।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সুমা আকতার ও নাহিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর দুই জনকে নকলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

HTML tutorial

Leave a Reply