⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

HTML tutorial

শেরপুরে হঠাৎ করে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ঝটিকা মশাল মিছিল করেছে। গতকাল শুক্রবার (১ নভেম্বর) রাত ১টার দিকে শেরপুর সদর উপজেলা থেকে পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলামুখী হাইওয়ে সড়কের মাছপাড়া কেন্দুয়ার চর এলাকায় ওই মশাল মিছিল করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এর পরেই ছড়িয়ে পড়ে সেই মশাল মিছিলের ভিডিও। দলটির অফিসিয়াল ফেসবুক পেইজে সেই ভিডিও পোস্ট করার পর ছড়িয়ে পড়ে সারাদেশে। তবে এঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

এদিকে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতারের দাবিতে রাতেই বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী বাবু ও যুবদল নেতা পারভেজের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়াও এর পর থেকে রাজপথেই তাদের প্রতিবাদের ঘোষণা দেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী বাবু।

এসময় তিনি জানান, নিষিদ্ধ সংগঠনের লোকজন মিছিল করছে। একটি পলাতক দলের কর্মীরা কীভাবে শেরপুরের বুকে মিছিল করার সাহস পায়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান, আমাদের ভাই বোনদের ওপর যারা হামলা চালিয়েছে, হত্যা করেছে দ্রুত তাদের গ্রেফতার করতে হবে।

এ ব্যাপারে এনসিপির জেলার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া বলেন, আমার ভাইদের রক্তের দাগ এখনো রাস্তা ভিজে আছে। এর মধ্যেই আমাদের বুকের উপর দিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল করছে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চুপ। নির্বাচনের আগ-মুহূর্তে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাদের প্রতিহত করতে প্রয়োজনে আবার মাঠে নামবো।

এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিলের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে নিষিদ্ধ সংগঠনের কর্মীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

HTML tutorial

Leave a Reply