আমার বাংলাদেশ (এবি) পার্টি শেরপুর জেলা শাখার উদ্যোগে শারদীয় দূর্গোৎসব পরিচালনা কমিটির হাতে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর শনিবার শারদীয় দুর্গোৎসব পরিচালনা কমিটির হাতে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি পার্টি শেরপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক সুলতান মাষ্টার, জেলা সদস্য সচিব মোঃ মুকসিতুর রহমান হীরা, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, যুব পার্টি শেরপুর জেলা আহ্বায়ক এস এম শাহাদাৎ হোসেন শিবলু সহ জেলা নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ধর্মীয় উৎসব আমাদের সামাজিক সম্প্রীতির অন্যতম অনুষঙ্গ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পারস্পরিক সহাবস্থানই একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথ সুগম করবে। এবি পার্টি সর্বদা এই সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে এগিয়ে নিতে কাজ করে যাবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসব পরিচালনা কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

















