⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

২৪ সেপ্টেম্বর থেকেই মণ্ডপে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

HTML tutorial

দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মণ্ডপে মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, পূজা কমিটির দায়িত্ব হচ্ছে পুরো বিষয়টি ভালোভাবে দেখা।

আজ রোববার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৪তম সভা শেষে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ধর্মীয় উৎসবের পবিত্রতা রক্ষা করাও সবার দায়িত্ব।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবার প্রতিমা ভাঙচুরের সংখ্যা বেশি না, দুই-একটা জায়গায় হয়েছে। এসব ঘটনার ভিডিও ফুটেজ দেখে অনেককে আটক করা হয়েছে ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘মাদক অনেক বড় সমস্যা। মাদকের পরিবর্তে চাল, সার, ঔষধ বাংলাদেশ থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চলে যায়। ইদানীং বরগুনা, পটুয়াখালি থেকেও যায়। নৌবাহিনী ও কোস্টগার্ডকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। আরাকান আর্মি টিকে আছে মাদকের ওপর। মাদক প্রচুর ধরা হচ্ছে ও সমূলে বিনষ্ট করার কাজ চলছে।’

কৃষকরা আলুর দাম পাচ্ছে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, কৃষক যেন ন্যায্য মূল্য পায়। তাহলে আগামী বছর তারা চাষ করবে। কোল্ড স্টোরেজের জন্য দাম নির্ধারণ করে দেওয়া হলেও তা কার্যকর হচ্ছে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও ইদানীং হবে। তৃণমূল পর্যায়ের নির্বাচনেও দুই-একটা ছোটখাট ঘটনা ঘটে। তবে চেষ্টা থাকবে কোনো ঘটনা ইদানীং নির্বাচন অনুষ্ঠানের।’

HTML tutorial

Leave a Reply