⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের শিবিরের এ প্লাস সংবর্ধনা 

HTML tutorial

শেরপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এ প্লাস সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখা। ৬ সেপ্টেম্বর শনিবার শেরপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে চার শতাধিক শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়।

ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান মাসুম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাশহারুল ইসলাম মিল্লাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন সম্পাদক শরিফ মাহমুদ, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি নুরুজ্জামান বাদল, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক শেরপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া, জেলা জামায়াতের সাবেক জেলা সেক্রেটারি আব্দুল বাতেন প্রমুখ।

HTML tutorial

Leave a Reply